জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৯-০৩ | সময়: ০৯:১৮:৩৬
জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন
স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক বলেছেন, বর্তমান সরকারের আমলে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। পায়রা বন্দরের জন্য দক্ষিণাঞ্চলের দিকে সারাবাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। খেলাধুলার মান উন্নয়ন বর্তমান সরকার বদ্ধপরিকার।
৩ সেপ্টেম্বর বিকাল ৫টায় বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহযোগিতায় ও পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় পটুয়াখালী জিমনেসিয়ামে সাউথইস্ট ব্যাংক ৩৬ তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের (টুর্ণামেন্ট কমিটি) আহবায়ক মুনিরা মোর্শেদ হেলেন, পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, একিউরেট টেকনোলজী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান প্রকৌশলী এম.এ. ওয়াহাব, জেলা পরিষদ প্রশাসক খান মোশারফ হোসেন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর, পৌর মেয়র ডা. মো. শফিকুল ইসলাম, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. মো. তারিকুজ্জামান মনি। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলী আকবর মিয়া।
উল্লেখ্য, জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাংলাদেশ এয়ার লাইনস, বাংলাদেশ আনসার, জগন্নাখ বিশ^বিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সহ দেশের বিভিন্ন জেলার ৪২ টি দল অংশগ্রহণ করবে বলে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আ.ন.ম আমিনুল হক জানান।
Comment Disabled



