পটুয়াখালীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-২২ | সময়: ০৯:০৪:৩৫
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীতে জঙ্গীবাদের মদদদাতা ও অর্থ পাচারকারী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
২২ জুলাই শুক্রবার বেলা ১১টায় ছাত্রলীগের শত শত নেতাকর্মী জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে জঙ্গীবাদের মদদদাতা ও অর্থ পাচারকারী তারেক রহমানকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে উচ্চ আদালতের রায় কার্যকর করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী অলমগীর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আরিফ আলামিন, সদর থানা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ মোঃ রুবেল, সাধারণ সম্পাদক নেছার উদ্দিন বাহাদুর, পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা লুৎফর রহমান রাসেল ও তানভীর হোসেন আরিফ, আসিস হৃদয় বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগের বিভিন্ন কলেজের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Comment Disabled



