নারী স্বাস্থ্য অধিকার আন্দোলন জোটের অভিজ্ঞতা বিনিময়সভা
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-০৩ | সময়: ০৮:৩৮:৪৯
স্টাফ রিপোর্টার ॥ নারী পক্ষের সহযোগিতায় পটুয়াখালী নারী স্বাস্থ্য অধিকার আন্দোলন জোট আয়োজনে স্বাস্থ্য সেবা ব্যবস্থায় নারীর সার্বজনীন অভিগম্যতা ও রূপরেখা বিষয়ক কার্যক্রমের ‘অভিজ্ঞতা বিনিময় সভা’ অনুষ্ঠিত।
৩ আগস্ট রোজ বুধবার সকাল সাড়ে ৯ টায় স্কাউট ভবনের হলরুমে পটুয়াখালী নারী স্বাস্থ্য অধিকার আন্দোলন জোট এর সভাপতি মাহফুজা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. জসিম উদ্দিন মুকুল, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুফতী সালাউদ্দিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেজাউর রহমান, হাসপাতালের কনসালটেন্ট ডা. মাহাবুবুর রহমান, নারী পক্ষের প্রকল্প সমন্বয়কারী সামিয়া আফরিন। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটের উপ-সেবা তত্ত্বাবধায়ক কাজল রানী, বরিশাল নারী জোটের কাওসার পারভীন, রাজাপুরের সৈয়দ হোসাইন আহমেদ কামাল, বাউফলের নার্গিস আখতার, দশমিনার মজিবুর রহমান টিটু, নিলুফা রউফ, নারী পক্ষের সমন্বয়ক মাকসুদা খাতুন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নারী জোটের সাধারণ সম্পাদক আফরোজা আকবর।
Comment Disabled



