১২ দিনেও মাদ্রাসা ছাত্র সাইদুলের খোঁজ মিলেনি
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-০৩ | সময়: ০৮:৪২:১৫
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ সাইদুল ইসলাম (১৪) ২৩ জুলাই থেকে নিখোঁজ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ সাইদুলের পিতা মো. মন্নান গাজী বলেন, আমি জুতা সেলাই করি। অনেক কষ্ট করে ছেলে সাইদুল ইসলামকে মাদ্রাসায় পড়তে দিয়েছি। ২৩ জুলাই শনিবার তার খাওয়া বাবদ পাঁচশত টাকা অনেক কষ্টে সংগ্রহ করে দিয়েছি। এ টাকা দেয়ার পর ছেলে সাইদুলের খোঁজ পাওয়া যাচ্ছে না। সাইদুলের মা মোসাঃ মাহিনুর বেগম অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করেন। অনেক কষ্ট করে ছেলেটাকে মাদ্রাসায় লেখা পড়া করতে দিয়েছি। সাইদুলকে অনেক খোঁজা খুজির পরে কোন সন্ধান না পেয়ে পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডাইরী করেছেন তার বাবা মন্নান গাজী। সাধারণ ডাইরী নং ৯৪৮। সাইদুলের বাবা আর্তনাদ করে বলেন, যদি কোন হৃদয়বান ব্যক্তি আমার ছেলের সন্ধান পান তা’হলে আমার ০১৭২৬৮১১১০১ মোবাইল নম্বরে জানানোর জন্য আকুতি জানান।
Comment Disabled



