পটুয়াখালীতে বিএমএ উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-০৯ | সময়: ০৮:৫২:৩৩


স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন। ৯ আগস্ট মঙ্গলবার বেলা ১২টায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) পটুয়াখালী জেলা শাখার আয়োজনে পটুয়াখালী মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালের সামনে সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএমএ’র সভাপতি ডাঃ মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতাল, পটুয়াখালীর তত্বাবধায়ক ডাঃ নজরুল ইসলাম, পটুয়াখালী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ রফিকুল ইসলাম, বিএমএ’র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সিদ্ধার্থ শংকর দাস, উপ-সেবা তত্বাবধায়ক কাজল রানী কর্মকার, ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, মেডিকেল কলেজ’র ৩য় বর্ষের ছাত্র এটিএম আতিকুল ইসলাম, নার্সিং শিক্ষার্থী মোসাঃ সাবেকুন্নাহার প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে বিএমএ এর নেতৃবৃন্দ, মেডিকেল কলেজ, ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতাল পটুয়াখালী হাসপাতাল, নার্সিং ইন্সটিউট, ৪র্থশ্রেণীর কর্মচারীরা অংশগ্রহণ করেন।





Comment Disabled

Comments