পটুয়াখালীতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-১২ | সময়: ০৮:৪৯:১৭


স্টাফ রিপোর্টার ॥ বৃক্ষরোপণ ও ‘যুব নেতৃত্বই টেকসই’ বিষয়ক আলোচনা সভার মধ্যেদিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক যুব দিবস পালিত।
১২ আগস্ট শুক্রবার সকাল ১০ টায় পটুয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদরুল আমিন খান শামিম’র উপস্থাপনায় ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী। বিষয় ভিত্তিক আলোচনা করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক ওবায়েদুল ইসলাম, আদর্শ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকবর, শুকতারা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাহফুজা ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় অংশীদার ও শ্রমশক্তির মূল যোগানদাতা যুবসমাজ। দেশ ও জাতিকে এগিয়ে নিতে যুবকদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে মেধা ভিত্তিক উৎপাদনমুখী শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানবসম্পদে উন্নীত করতে সরকার কাজ করছেন। পরে জেলা প্রশাসক পটুয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সামনের আঙ্গিনায় নারিকেল গাছের চারা রোপণ করেন।





Comment Disabled

Comments