যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-১৫ | সময়: ০৯:২০:৫৩


বার্তা রিপোর্ট ॥ পটুয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি ও আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু’র ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগস্ট সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ অ্যাড. মো. শাহজাহান মিয়া, জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত) মিসেস লুৎফুন নেছা, জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারেফ হোসেন, পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডা, পৌরসভার মেয়র ডা. শফিকুল ইসলাম, পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল মান্নান, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জয়দেব সজ্জন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাফর আহমেদ, জেলা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খন্দকার আঃ হাই, জেলা যুবলীগের আহবায়ক মো. আরিফুজ্জামান রনিসহ পটুয়াখালী প্রেসক্লাব, সদর উপজেলা পরিষদ, জাসদ, গণফোরাম, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শেখ রাসেল জাতীয় স্মৃতি সংসদ, ডিডাব্লিউএফ, সরকারি জুবিলী স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, জাতীয় মহিলা সংস্থাসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও এনজিও প্রতিষ্ঠান প্রধানগণ।
সকাল ৯.১৫ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে পিডিএসএ মাঠ থেকে এক শোক র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে র‌্যালি শেষ করে। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত) মিসেস লুৎফুন নেছা।
আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, অ্যাড. সুলতান আহমেদ মৃধা, পৌরসভার মেয়র ডা. মো. শফিকুল ইসলাম, আওয়ামীলগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর, সহ-সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ হালিম, সিভিল সার্জন ডা. মো. সেলিম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোতালেব মোল্লা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।
সভায় বঙ্গবন্ধু ও ফজিলাতুননেছা মুজিব সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন ডিসি বাংলো মসজিদের ইমাম মাওলানা মো. আশ্রাফ উদ্দিন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা রেজিষ্টার,সদর সাব-রেজিষ্টার,দলিল লেখক ও তল্লাসীকারকদের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট বেলা ২টায় জেলা রেজিষ্টার এর পুরাতন ভবনের ২য় তলায় হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর সাব-রেজিষ্টার মোঃ ওমর ফারুক। দলিল লেখক সমিতির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমাননের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহকারী জেলা রেজিস্টার মোসাঃ সেলিনা বেগম, দলিল লেখক সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা, প্রচার সম্পাদক মোঃ মতিউর রহমান দলিল লেখক মোঃশাহজাহান তালুকদার, তল্লাসীকারক মোঃ জাহাঙ্গির সিং,এমজি মোস্তফা, মামুন মৃধা, নকল নবীশ মোঃ সহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোহফিল পরিচালনা করেন জেলা রেজিস্টার মসজিদের ইমাম মাওলানা সেকান্দার আলী।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা জজ আদালত এবং জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট সোমবার সকাল ১১টায় জেলা জজ আদালত এবং জেলা আইনজীবী সমিতি’র আয়োজনে জেলা জজ সম্মেলন কক্ষে শোক সভা ও দোয়া মাহফিলে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল কাসেম মোঃ মোস্তফা’র সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন বিজ্ঞ স্পেশাল জজ বাসু দেব রায়, বিজ্ঞ জজ নারী শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনাল মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতি’র সভাপতি অ্যাড. আঃ হাই, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডা, সিনিয়র আইনজীবী অ্যাড. মোঃ আঃ আজিজ, অতিরিক্ত পিপি অ্যাড. মোঃ ইউসুফ আলী, অ্যাড. মুজাহিদুল ইসলাম জাহিদ, এপিপি অ্যাড. মোঃ হারুন অর রশিদ, এপিপি অ্যাড. মোঃ নজরুল ইসলাম বাদল, অ্যাড. মেহেদী হাসান প্রমুখ। শোক সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম জেলা জজ (৩য় আদালত) নুসরাত জাহান।
কলাপাড়া প্রতিনিধি জানান, কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে এ উপলক্ষ্যে পৌর শহরে একটি বিশাল শোক র‌্যালি বের করা হয়। দিবসটি উদ্যাপনের লক্ষ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, আলোচনা সভা, বিশেষ দোয়া মোনাজাত, গরিবদের মধ্যে খাবার বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এসব কর্মসূচির নেতৃত্ব দেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। উপজেলা প্রশাসন ছাড়াও আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, কলাপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান যথযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। এদিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও উপজেলার মহিপুর থানাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।
বাউফল প্রতিনিধি জানান, কোরআনখানী, দোয়া মিলাদ, কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, আলোচনা সভা ও তবারক বিতরণসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীর বাউফলে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির শুরু হয়। এরপর উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, মসজিদে কোরান খানি, মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামসুল আলম মিয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এরপর উপজলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবণ থেকে বিশাল একটি শোক র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সামসুল আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রুবেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা এনামুল হক আলকাচ মোল্লা, উপজেলা সৈনিক লীগের আহবায়ক জিল্লুর রহমান ও উপজেলা তরুণ লীগের আহবায়ক সুমন মুন্সি প্রমুখ। সভাশেষে নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। সকাল থেকেই উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী দলীয় কার্যালয় জনতা ভবনে আসেন। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এদিকে বাউফল পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি, আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়।
কুয়াকাটা প্রতিনিধি জানান, কুয়াকাটার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ ছালাম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ওমর ফারক আকন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মারিয়া আনাম (৭ম শ্রেণি), ২য় স্থান অধিকার করেন মোঃ বাধন (৮ম শ্রেণি), ৩য় স্থান অধিকার করেন সাইফুল ইসলাম (৮ম শ্রেণি)। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মির্জাগঞ্জ প্রতিনিধি জানান, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও আধা-সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু প্রতিকৃতিত্বে মাল্যদান, শোক র‌্যালি, আলোচনা সভা, ইয়াতিমদের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশন,সকল মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা,শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা,চিত্রাংকন প্রতিযোগিতা,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। উপজেলা পরিষদ থেকে শোক র‌্যালি শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক দক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমাওয়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গাজী আতাহার উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ ইউনুচ আলী সরদার,আওয়ামীলীগ নেতা মোঃ ইসমাইল হোসেন মৃধা,অধ্যাক্ষ কৃষ্ণপদ মন্ডল,ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ জসিম উদ্দিন সবুজ মৃধা ও ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ মৃধা প্রমূখ। এ ছাড়াও উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এর অংগ সংগঠন পৃথক পৃথক ভাবে শোক দিবস পালন করে।
দুমকি প্রতিনিধি জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। সকাল ৯.০০ মি. প্রশাসনিক ভবনের সম্মুখে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যের পাদদেশে জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং সকাল ৯.১৫ টায় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন। এ ছাড়াও ডিন (পিজিএস), ডিন (কৃষি), ডিন (বিএএম), ডিন (ফিশারিজ), ডিন (ডি এম), ডিন (এলএমএ), বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, নীল দল, পবিপ্রবি ছাত্রলীগ, এম. কেরামত আলী হল, শের-ই-বাংলা হল-১, শের-ই-বাংলা হল-২, কবি বেগম সুফিয়া কামাল হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, কর্মচারী পরিষদ, উদীচী শিল্পগোষ্ঠী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, সৃজনী বিদ্যানিকেতনসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ০৯.৪৫ টায় প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন এর নেতৃত্বে এক শোক র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সম্মুখে এসে শেষ হয়। র‌্যালীতে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। পরে একাডেমিক ভবনের সম্মুখে দেয়ালিকা উম্মোচন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন।
সকাল ১০.০০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন। সহকারি অধ্যাপক এ বি এম মাহবুব মোর্শেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, প্রফেসর ড. মোঃ রবিউল হক, প্রফেসর ড. সুলতান মাহমুদ, প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ, প্রফেসর আ.ক.ম. মোস্তফা জামান, ডেপুটি রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ লুৎফর রহমান, পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মোঃ আনিসুজ্জামান, সাধারন সম্পাদক রায়হান আহমেদ রিমন এবং কর্মচারী পরিষদের সাধারন সম্পাদক আঃ বারেক প্রমুখ। বাদ জুম্মা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বরিশালের বাবুগঞ্জস্থ এএনএসভিএম অনুষদ ক্যাম্পাসে বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে। উল্লেখ্য, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য মাস ব্যাপী “বঙ্গবন্ধুকে জানো” কর্মসুচি পালন করা হচ্ছে।
দশমিনা প্রতিনিধি জানান, বঙ্গবন্ধ ু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী গতকাল পটুয়াখালীর দশমিনায় সৈনিক লীগ, সেচ্ছাসেবক লীগ ও জেলা আওয়ামীলীগ নেতার উদ্যোগে পৃথকভাবে পালন করা হয়। সৈনিক লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাখাওয়াত হোসেন শওকতের সভাপতিত্বে উপজেলা চরহোসনাবাদে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কাজী সাকিল, মো: হাসান, সিকদার শাহাদত, মাহাবুর রহমান শুভ ও মঞ্জু মোর্শেদ প্রমুখ। জেলা আওয়ামীলীগ নেতা ও সদর ইউপি চেয়ারম্যান অ্যাড. ইকবাল মাহমুদ লিটনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে শোক সভায় বক্তব্য রাখেন প্রবীন আ.লীগ নেতা কাজী আমির হোসেন, অ্যাড. সেলিম, অ্যাড. মনির হোসেন, জাকির হোসেন ভুট্টু, গাজি মিজান, মুন্সি বাহাদুর রুবেল মহল্লাদার, কাজী মাহবুব প্রমুখ।





Comment Disabled

Comments