রিমু’র মৃত্যুতে সদর উপজেলা চেয়ারম্যান’র শোক
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-১৬ | সময়: ০৯:০৫:২৩
বার্তা রিপোর্ট ॥ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পটুয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল এর সহধর্মিনী এবং দৈনিক পটুয়াখালী বার্তা পরিবারের সদস্য নুসরাত জাহান রিমু ১৬ জুলাই শনিবার ভোর সাড়ে ৭টার সময় ঢাকা পিজি হাসপাতালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি----রাজিউন)। তার ছোট দুটি শিশু সন্তান রয়েছে। শনিবার রাত ৯টায় গোরস্থান মস্জিদ প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে পৌর গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
এদিকে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পটুয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল এর সহধর্মিনী এবং দৈনিক পটুয়াখালী বার্তা পরিবারের সদস্য নুসরাত জাহান রিমু’র মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান ও দৈনিক পটুয়াখালী বার্তার প্রকাশক-সম্পাদক আলহাজ্ব অ্যাড. মো. তারিক্জ্জুামান মনি। দৈনিক পটুয়াখালী বার্তা পরিবারের পক্ষ থেকেও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
Comment Disabled



